“সবুজ বাঁচি , সুন্দর পৃথিবী গড়ি”—এই প্রত্যয়ে নিজামপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। 🌱
এতে উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ ও নিজামপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক
প্রফেসর রনজিৎ বিশ্বাস স্যার
এবং
নিজামপুর সরকার কলেজ রোভার স্কাউট গ্রুপের
আরএসএল মোঃ আবু সুফিয়ান স্যার
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কলেজের রোভার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে। 🌍💚
আজকের একটি ছোট্ট চারা হতে পারে আগামী দিনের বিশাল সবুজের প্রতীক। তাই আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই এবং সেই গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করি। 🌱🌳
🌱 একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের প্রাণ।

