নতুন স্বপ্ন, নতুন পথচলা এই নিয়ে —নতুনদের বরণে নিজামপুর সরকারি কলেজ।
আজ নিজামপুর সরকারি কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো এক প্রাণবন্ত অরিয়েন্টেশন প্রোগ্রাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর রনজিৎ বিশ্বাস স্যার এবং কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ। তাঁদের দিকনির্দেশনা ও শুভকামনায় নবীনদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের পথচলা আরও অনুপ্রেরণাময় হয়ে উঠেছে।
অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
নতুনদের আগমনে মুখরিত প্রিয় ক্যাম্পাস—
স্বপ্নগুলো হোক আরও বড়, পথচলা হোক আরও সুন্দর।
স্বাগতম ২০২৬–২৭ শিক্ষাবর্ষের নবীনরা।
তোমাদের হাত ধরেই এগিয়ে যাক নিজামপুর সরকারি কলেজের আগামীর গল্প।

